সাতক্ষীরার তালা সদরের কাঁচা বাজারে অগ্নিকাণ্ডে আট দোকান পুড়ে গেছে। মঙ্গলবার রাতে আগুনের এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, রাতে আগুন লাগলে বাজারের নৈশ প্রহরীরা থানায় খবর দেন। পরে স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসেরকর্মীরা এসে দ্রুত আগুন নিয়ন্ত্রণ আনার আগেই ৮টি দোকান পুড়ে যায়।
ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা হলেন- বিশ্বনাথ সাধু, শক্তিপদ সাধু, আব্দুল জলিল সরদার, তোরাব আলী, মনোব্রত কর, কামাল মোল্যা ও আবু সাঈদ।
সাতক্ষীরা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. আজিজুর রহমান জানান, খবর পেয়ে ৮ সদস্যের টিম ঘটনাস্থলে পাঠানো হয়। পরে স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণ করা সম্ভব হয়েছে।
তিনি আরও জানান, ফায়ার সার্ভিসেরকর্মীরা ঘটনাস্থলে পৌছার আগেই আটটি দোকান পুড়ে যায়।
আগুনের সূত্রপাত কিভাবে হয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে বলেও জানান ফায়ার সার্ভিসের এ কর্মকর্তা।
ইত্তেফাক/এমআরএম