বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ক্রিকেটের দলগুলোর মালিকানা কিনতে আবেদন করা ১০টি প্রতিষ্ঠানের নাম মঙ্গলবার ঘোষণা করা হবে। এর মধ্যে থেকে যাচাই-বাছাই করে চূড়ান্ত করা হবে সাতটি দলের মালিকানা।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস সোমবার এ তথ্যই জানিয়েছেন। মঙ্গলবার সকালে অনুষ্ঠিত হবে বিপিএল গভর্নিং কাউন্সিলের বৈঠক। সেখানেই সাতটি দলের মালিকানা সংক্রান্ত বিষয়টি আলোচিত হবে।