র‌্যাবের ধাওয়া খেয়ে ছাদ থেকে পড়ে আহত যুবকের মৃত্যু


রাজধানীর শান্তিনগরে র‌্যাবের ধাওয়া খেয়ে ভবন থেকে পড়ে আহত বাবু (২৮) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার ভোর সাড়ে ৫টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধী অবস্থায় তিনি মারা যান।

ঢামেক পুলিশ ক্যাম্পের এসআই সেন্টু চন্দ্র দাশ বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, গত রবিবার রাতে শান্তিনগরের একটি বাসায় অভিযান চালায় র‌্যাব-৩-এর একটি দল। এ সময় র‌্যাবকে দেখে বাবু দৌঁড়ে পালানোর চেষ্টা করে। এ সময় ভবন থেকে পড়ে আহত হন তিনি। পরে তাকে উদ্ধার করে ঢামেকে ভর্তি করা হয়। সেখানে আজ ভোরে তার মৃত্যু হয়।