রাজধানীতে গাড়ি চাপায় আনসার সদস্যের মৃত্যু

রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চলে কাভার্ড ভ্যান থেকে পড়ে গিয়ে শাহিন নামে (৩৪) এক আনসার সদস্য নিহত হয়েছেন। 
 
সোমবার রাতে লাভ রোড এলাকায় এই ঘটনার সত্যতা জানিয়েছেন তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান।
 
তিনি জানান, রাত ১১টার দিকে লাভ রোড এলাকায় মঈনুদ্দীন (৩৫) নামে এক কাভার্ড ভ্যানচালকের সঙ্গে আনসার সদস্য শাহিনের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে মঈনুদ্দীন কাভার্ড ভ্যান নিয়ে চলে যাওয়ার চেষ্টা করেন। এসময় আনসার সদস্য তাকে ঠেকানোর জন্য কাভার্ড ভ্যানের পেছনে ঝুলে পড়েন। লাভ রোডের মোড়ে এসে শাহিন ভ্যান থেকে পড়ে গেলে পেছন থেকে আসা একটি গাড়িতে চাপা পড়ে ঘটনাস্থলেই তিনি মারা যান।
 
ওসি আরও জানান, কাভার্ড ভ্যানচালক মঈনুদ্দীনকে আটক করা হয়েছে।