মরক্কোর সামরিক বিমান বিধ্বস্ত


মরক্কোর বিমান বাহিনীর মিরেজ এফ ওয়ান বিমান ঝাঁক বেঁধে উড়ে চলা পাখির সাথে ধাক্কা খেয়ে বিধ্বস্ত হয়েছে। তবে পাইলট নিরাপদে বেরিয়ে আসতে সক্ষম হয়েছে।
বার্তা সংস্থা এমএপি মরক্কোর রয়্যাল আর্মড ফোর্সের বিবৃতির উদ্ধৃতি দিয়ে এ কথা জানিয়েছে।

এতে বলা হয়, প্রশিক্ষণের কাজে থাকা বিমানটি সোমবার বড়ো বড়ো পাখির ঝাঁকের সাথে ধাক্কা খেয়ে সিদি স্লিম্যান বিমান ঘাঁটির কাছে বিধ্বস্ত হয়। তবে এতে কেউ হতাহত হয়নি।

উল্লেখ্য, এর আগে মে মাসে ইয়েমেনে দেশটির এফ-১৬ বিমান বিধ্বস্ত হলে একজন পাইলট প্রাণ হারায়।

-বাসস