পাবনায় অজ্ঞাত পরিচয় যুবতীর গলিত লাশ উদ্ধার


পাবনা সদর উপজেলার বলরামপুর নামক স্থানে পদ্মা নদী থেকে অজ্ঞাত পরিচয় এক যুবতীর গলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সকাল দশটার দিকে মৃতদেহটি উদ্ধার করা হয়।

পাবনা সদর থানার এসআই মনিরুল ইসলাম জানান, মঙ্গলবার সকালে বলরামপুর পদ্মা নদীতে একটি মৃতদেহ ভাসতে দেখে স্থানীয়রা থানায় খবর দেয়। পরে পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।

তিনি বলেন, ধারণা করা হচ্ছে, দুই থেকে তিন দিন আগে ওই যুবতীকে হত্যা করে নদীতে ফেলে রেখে যায় দুর্বৃত্তরা। মৃত যুবতীর আনুমানিক বয়স ২৫ বছর। তার নাম পরিচয় জানা যায়নি।