গোপালগঞ্জের মুকসুদপুর থেকে অস্ত্র ও গুলিসহ দুইজনকে আটক করেছে র্যাব। মঙ্গলবার ভোরে উপজেলার দিগনগর ইউনিয়নের নিশ্চিন্তপুর ও শৈলখোলা গ্রাম থেকে তাদের আটক করা হয়। আটকৃতরা আন্তঃজেলা ডাকাত দলের সদস্য বলে জানিয়েছে র্যাব।
আটককৃতরা হলেন- মুকসুদপুর উপজেলার দিগনগর ইউনিয়নের নিশ্চিন্তপুর গ্রামের রফিকুল ইসলাম ফকির (২৮) ও শৈলখোলা গ্রামের মাহফুজুর রহমান (৩০)।
র্যাব-৮ মাদারীপুর ক্যাম্পের ইনচার্জ এএসপি সুমন রঞ্জন সরকার জানিয়েছেন, র্যাবের একটি দল ঐ দুই গ্রামে অভিযান চালিয়ে আন্তঃ জেলা ডাকাত দলের সদস্য রফিকুল ইসলাম ও মাহফুজুর রহমানকে আটক করে। পরে এদের কাছ থেকে একটি কাঁটা রাইফেল, একটি ওয়ান শুর্টার গান ও ৬ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
তিনি আরো জানান, আটককৃতরা ঢাকা-খুলনা, ঢাকা-বরিশাল মহাসড়কে ডাকাতি, জাল টাকা ও মাদকের ব্যবসার সাথে জড়িত। এদের নামে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।
মুকসুদপুর থানার ওসি মোঃ আজিজুর রহমান জানান, থানায় র্যাবের পক্ষ থেকে সোপর্দ দুইজনের বিরুদ্ধে আস্ত্র আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।