পাকিস্তানে এমকিউএম নেতা গুলিবিদ্ধ

 
পাকিস্তানের করাচিতে মুত্তাহিদা কওমি মুভমেন্ট (এমকিউএম) নেতা রশিদ গোদিল গুলিবিদ্ধ হয়েছেন। মঙ্গলবার করাচির বাহাদুরাবাদ এলাকায় এই হামলার ঘটনা ঘটে।
 
ডনের প্রতিবেদনে বলা হয়েছে, রশিদের বাড়ির কাছেই তার গাড়ি লক্ষ্য করে অজ্ঞাত বন্দুধারীরা গুলি ছোড়ে। এসময় তার এক আত্মীয় ও চালক গাড়িতে ছিলেন।
 
হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, রশিদের অবস্থা আশঙ্কাজনক। তার মাথা, বুক ও হাতে গুলি লেগেছে। অস্ত্রপচারের পর তাকে নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে (আইসিইউ) রাখা হয়েছে।