স্মিথের অবশ্যই তিন নম্বরে ব্যাটিং করা উচিত: পন্টিং

 
অস্ট্রেলিয়ান সাবেক অধিনায়ক রিকি পন্টিং জোড়ালোভাবেই পরামর্শ দিয়েছেন স্টিভেন স্মিথের অবশ্যই বর্তমান ব্যাটিং অর্ডার অনুযায়ী তিন নম্বরেই ব্যাটিং চালিয়ে যাওয়া উচিত।
 
লর্ডসে অ্যাশেজ সিরিজে ডাবল সেঞ্চুরি ও অর্ধ শতক করার পরেও নিজের কৌশল নিয়ে কিছুটা সমস্যায় পড়েছিলেন স্মিথ। সিরিজের তৃতীয় ও চতুর্থ টেস্টে স্মিথের ব্যাট থেকে এসেছে মাত্র ৭, ৮, ৬ ও ৫ রান। ইংলিশ বোলারদের তোপের মুখে কার্যত দাঁড়াতেই পারেননি স্মিথ। এ্যালিস্টার কুকের নেতৃত্বে ইতোমধ্যেই ইংল্যান্ড ৩-১ ব্যবধানে সিরিজ নিশ্চিত করেছে। বৃহস্পতিবার থেকে ওভালে পঞ্চম ও শেষ টেস্ট শুরু হচ্ছে। 
 
ইএসপিএনক্রিকইনফোতে প্রকাশিত একটি কলামে পন্টিং লিখেছেন, ‘আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি অস্ট্রেলিয়ার নতুন অধিনায়ক স্টিভেন স্মিথের অবশ্যই তিন নম্বরেই ব্যাটিং করা উচিত। আমি জানি এখানে অনেকই দ্বিমত পোষণ করে বলবেন দীর্ঘ সময়ের জন্য স্মিথ এই স্থানে খুব একটা ভাল পছন্দ নয়। তারা মূলত অ্যাশেজের পারফরমেন্সের উপর ভিত্তি করেই এই মন্তব্য করবেন। কিন্তু আমি বিশ্বাস করি এই স্থান থেকে তাকে সড়ানো খুব একটা সঠিক সিদ্ধান্ত হবে না।’