আর্কটিকে সাগরতল খননের অনুমতি পেল শেল

 
আর্কটিক অঞ্চলে তেল উত্তোলনে সাগরের তলদেশ খনন করার অনুমতি পেল যুক্তরাষ্ট্রের তেল ও গ্যাস উত্তোলনকারী সবচেয়ে বড় কোম্পানি শেল। খবর বিবিসির।
 
যুক্তরাষ্ট্রের আলাস্কা অঙ্গরাজ্যে তীরবর্তী এলাকায় তেল উত্তোলনের লক্ষ্যে শেল গত মাসে কাজ শুরু করলেও পরিবেশের জন্য হুমকি হতে পারে এমন আশঙ্কায় সমুদ্রের তলদেশে খনন করার অনুমতি পায়নি। তবে পরিবশেবাদীরা এ খননের অনুমতির বিরুদ্ধে অবস্থান নিয়েছেন।
 
তারা বলছেন, এটা এ অঞ্চলের জন্য ক্ষতিকর হবে। তবে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে শেলের কর্মকাণ্ড পর্যবেক্ষণ করবে সরকার।
 
এ দিকে, শেলের এক মুখপাত্র জানিয়েছেন, তারা নিরাপত্তার দিকটিকেই সর্বাধিক গুরুত্ব দেবেন। তাছাড়া পরিবেশের কোনরূপ ক্ষতিসাধন না করেই তারা তাদের অভিযান পরিচালনা করবেন।