আর শান্ত থাকার সুযোগ নেই: সুরঞ্জিত

 
সাংবাদিক প্রবীর সিকদারকে গ্রেফতার ও রিমান্ডে নেয়ার ঘটনায় উদ্বেগ প্রকাশ করে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত বলেছেন, ‘এসব ঘটনার পর কোনো বিবেকবান মানুষের আর শান্ত হয়ে থাকার সুযোগ নেই।’
 
একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলকে দেয়া প্রতিক্রিয়ায় সুরঞ্জিত সেনগুপ্ত বলেন, ‘অঙ্গ হারানো একজন মানুষকে হাতকড়া দিয়ে নিয়ে যাওয়া, তার ছবি প্রকাশ করা, এতো তড়িঘড়ি করে তাকে রিমান্ডে নেয়া স্বাভাবিক মনে হয়নি।’
 

সুরঞ্জিত প্রশ্ন তোলেন, ‘তাকে হাতকড়া পরিয়ে রাতের আঁঁধারেই ফরিদপুর নিয়ে যেতে হল? এতো এফিশিয়েন্ট হয়ে গেল পুলিশ, ডিবি?’