সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু

জেলার শরণখোলা উপজেলায় রায়েন্দা-তাফালবাড়ি সড়কে দুর্ঘটনায় আহত মোটরসাইকেল আরোহী বাবুল (৪২) চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে মারা গেছেন। বাবুল উপজেলার উত্তর কদমতলা গ্রামের আ. মজিদ বয়াতীর ছেলে।
 
পুলিশ জানায়, রবিবার বিকালে ওই সড়কের কদমতলা এলাকায় ভাড়ায় চালিত দুটি মোটরসাইকেলের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল চালক বাবুল (৪২) ও মামুন (৪৫) গুরুতর আহত হন। তাদের শরণখোলা প্রাথমিক চিকিৎসা দিয়ে আশংকাজনক অবস্থায় খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়ে। চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার ভোরে বাবুল মারা যান।