দু’দিনের সফরে সংযুক্ত আরব আমিরাতে রয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দুবাইয়ের ক্রিকেট স্টেডিয়ামে প্রায় ৫০ লাখ ভারতীয়র এক জমায়েতে বক্তৃতা দেন তিনি।
এর আগে মোদী স্বয়ংক্রিয় গাড়িতে চড়ে বিশ্বের প্রথম কার্বনমুক্ত নগরী আবুধাবির মাসদার শহর পরিদর্শন করেন। মাসদার নগরীর প্রাইভেট র্যাপিড ট্রানজিট-আরপিটি বিশেষ একটি সফটওয়্যারের সাহায্যে পরিচালনা করা হয়।
এসময় প্রধানমন্ত্রী মোদীকে দেখতে মাসদারে বসবাসরত শত শত ভারতীয় নাগরিক সেখানে জড়ো হয়। মোদী এই নগরীর স্থপতির সঙ্গে সাক্ষাৎ করেন এবং নগর উন্নয়ন ও আরবান স্পেস নিয়ে কথা বলেন। এসময় তিনি ভারতে এধরনের স্মার্ট ও আধুনিক শহর নির্মাণের ধারণা নিয়ে আলোচনা করেন।
পরে তিনি মাসদারের ভিজিটর বইয়ে লেখেন, নীরবতাই জীবন (সাইলেন্স ইজ লাইফ)। এছাড়া এখানে তিনি বিনিয়োগকারীদের সঙ্গেও বৈঠক করেন।
রবিবার আবুধাবির শেখ জায়েদ মসজিদে যান মোদী। সৌদি আরবের মক্কা, মদিনার পরে এটাই বিশ্বের তৃতীয় বৃহত্তম মসজিদ। সূত্র: এনডিটিভি