রাজশাহীতে পদ্মা নদীতে নারীর লাশ উদ্ধার

জেলার পদ্মা নদী থেকে অজ্ঞাত পরিচয়ের এক নারীর লাশ উদ্ধার হয়েছে।
 
মঙ্গলবার দুপুর দুইটার দিকে নগরীর রাজপাড়ার আইবাধ এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।
 
নগরীর রাজপাড়া থানার উপ-পরিদর্শক (এসআই) খবির উদ্দিন জানান, নগরীর আইবাধ এলাকায় পদ্মা নদীতে লাশটি ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পুলিশ সেখানে গিয়ে লাশটি উদ্ধার করে। তবে তার নাম ও পরিচয় পাওয়া যায়নি। তার বয়স আনুমানিক ৩৫ বছর। তার হাতে শাখা রয়েছে।