জেলার মুকসুদপুর উপজেলায় দুটি আগ্নেয়াস্ত্র, ছয় রাউন্ড গুলিসহ দুই আন্তঃজেলা ডাকাতকে আটক করেছে (র্যাব) র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান।
সোমবার রাতে উপজেলার দিগনগর ইউনিয়নের নিশ্চিন্তপুর ও শৈলখোলা গ্রামের নিজ বাড়ি থেকে এদের আটক করা হয়। মঙ্গলবার আটকদের মুকসুদপুর থানায় হস্তান্তর করা হয়েছে।
আটকরা হলেন, উপজেলার দিগনগর ইউনিয়নের নিশ্চিন্তপুর গ্রামের রফিকুল ইসলাম ফকির (২৮) ও শৈলখোলা গ্রামের মাহফুজুর রহমান (৩০)।
মাদারীপুর র্যাব-৮’র ক্যাম্প ইনচার্জ সুমন রঞ্জন সরকার তথ্যের সত্যতা নিশ্চিত করে জানান, এরা ঢাকা-খুলনা, ঢাকা-বরিশাল মহাসড়কে ডাকাতি, জাল টাকা ও মাদক ব্যবসায় জড়িত। এদের নামে বিভিন্ন থানায় মামলা রয়েছে।