‘বঙ্গবন্ধুর হত্যাকারীদের চক্রান্ত প্রতিহত করে দেশ এগিয়ে যাচ্ছে’

 
খাদ্যমন্ত্রী এডভোকেট কামরুল ইসলাম বলেছেন, ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যাকরারীরা যতই চক্রান্ত করুক না কেন— বাংলাদেশ এগিয়ে যাবেই। কোনো বিশৃংখলা করে লাভ হবে না। জননেত্রী শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বে বাংলাদেশ আজ মধ্যম আয়ের দেশে উন্নীত হয়েছে।’
 
মন্ত্রী আরো বলেন, ‘১৯৭৫ সনের ১৫ আগস্ট জাতির জনককে হত্যা করেই তারা ক্ষান্ত হয়নি। সেই কুচক্রী মহলের দোসররা দেশের ভেতরে এবং বাইরে চক্রান্ত করে যাচ্ছে। জাতির জনকের খুনিদের আইনের আওতায় এনে রায় কার্যকর করা হয়েছে। অচিরেই বাকিদের দেশে এনে রায় কার্যকর করা হবে।’
 
মঙ্গলবার কেরানীগঞ্জের মডেল থানার ইস্পাহানী ডিগ্রি কলেজ মাঠে যুবলীগ আয়োজিত বঙ্গবন্ধুর শাহাদাত্ বার্ষিকী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

খবর বাসসের।