কচুয়ার ভুইয়ারা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের উপর হামলার ঘটনায় দায়েরকৃত মামলার এজাহারভূক্ত ২নং আসামি ফারুককেও গ্রেফতার করেছে পুলিশ। সোমবার রাত পৌনে ১২ টার দিকে শাহরাস্তি উপজেলার উয়ারুক এলাকা থেকে তাকে গ্রেফতার করে। এ নিয়ে ওই ঘটনায় মোট ১১ জন আটক করা হয়।
তন্মধ্যে এমরান, শাবনুর ও নূরজাহান এ ৩ জনকে জিজ্ঞাসাবাদ করে ছেড়ে দেয়া হয়। বাকি ৮ আসামিকে কোর্টে সোপর্দ করে প্রত্যেকের ৭ দিনের রিমান্ডের জন্য আবেদন করা হয়েছে বলে কচুয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ইবরাহিম খলিল জানান।
গ্রেফতারকৃত ৮ জনের মধ্যে চাঁদাবাজ ও হামলার নেতৃত্বকারী মূল হোতা লিটন, ফারুক ও মনির গ্রেফতার হয়েছে। পুলিশ ব্যাপক অভিযান চালিয়ে মূল আসামিদের গ্রেফতার করতে সক্ষম হওয়ায় জনমনে সন্তোষ বিরাজ করছে। তবে বাকি আসামি ও এসব চাঁদাবাজদের মদদ দাতাদের আইনের আওতায় এনে শাস্তির সম্মুখীন করার জন্য এলাকাবাসী জোর দাবি জানাচ্ছে।