চাটমোহরে বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিকের মৃত্যু


পাবনার চাটমোহরে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে ঝরু আলী (৩৫) নামের এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার বিকেলে পৌর সদরের বালুচর মহল্লায় এ ঘটনা ঘটে।

নিহত ঝরু আলী উপজেলার ছাইকোলা ইউনিয়নের কাঠেঙ্গা গ্রামের মৃত শের মাহমুদ আলীর ছেলে।