ঝিনাইদহের তাহেরহুদা ইউনিয়নের চেয়ারম্যান মোজাম্মেল হককে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার বিকালে তাকে অস্ত্র আইনে গ্রেফতার করা হয়েছে। তিনি আন্দুলিয়া গ্রামের পচা মোল্ল্যার ছেলে এবং হরিণাকুন্ডু উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক।
ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার মো. আজবাহার আলি জানান, তার একটি লাইসেন্সকৃত শর্টগান আছে। চেয়ারম্যানের বন্দুক চেক করে দেখা যায়, তিনি এক দফায় ২৫টি ও আরেক দফায় ১০টি গুলি কিনেছেন। গণনার সময় ১০টি গুলি কম পাওয়া যায়। এ ১০টি গুলি তিনি কি কাজে ব্যবহার করেছেন তার ব্যাখ্যা দিতে পারেননি। এ কারণে তার বিরুদ্ধে অস্ত্র আইনে পুলিশ মামলা করেছে।