সিলেটে নির্মমভাবে খুন হওয়া শিশু সামিউল আলম রাজনের বাবা-মাকে সান্তনা জানাতে গতকাল বুধবার তাদের বাড়িতে যান শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।এসময় শিক্ষামন্ত্রী বলেন, রাজন হত্যাকারীরা অমানুষ, নরপশু। এদের কোনভাবেই রক্ষা হবে না। রাজনের খুনি কামরুলকে বন্দি বিনিময় চুক্তির মাধ্যমে সৌদি আরব থেকে দেশে আনার চেষ্টা চলছে।
মন্ত্রী আরও বলেন, নারী ও শিশু নির্যাতনকারী বর্বরদের কঠোর শাস্তি নিশ্চিত করতে হবে। আর যাতে কোন ঘাতক এরকম অমানবিক, নিষ্ঠুর নির্যাতন করতে না পারে সেজন্য সামাজিক আন্দোলন গড়ে তোলারও আহবান জানান তিনি। শিক্ষামন্ত্রী এসময় নিজস্ব তহবিল থেকে রাজনের বাবার হাতে নগদ ৫০ হাজার টাকা তুলে দেন।
এসময় মন্ত্রীর সাথে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মিসবাহ উদ্দিন সিরাজ, সাবেক এমপি শফিকুর রহমান চৌধুরী, সিলেটের জেলা প্রশাসক জয়নাল আবেদীন, সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার কামরুল আহসান প্রমুখ।