মিসরে নিরাপত্তাবাহিনীর ভবনে বোমা হামলা

 
মিসরের রাজধানী কায়রোর উত্তরাঞ্চলে একটি গাড়ি বোমা হামলা হয়েছে। বৃহস্পতিবার এই হামলা চালানো হয়। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় এই তথ্য জানিয়েছে।
 
বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, হামলায় ছয় পুলিশ সদস্য আহত হয়েছেন। তবে নিহতের খবর পাওয়া যায়নি।
 
স্থানীয়রা দিবাগত রাত দুইটার দিকে বড় ধরনের বিস্ফোরণের শব্দ শুনতে পান।
 
মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, এক ব্যক্তি হঠাৎ করে নিরাপত্তা ভবনের সামনে একটি গাড়ি থামায়। সেখান থেকে লাফিয়ে পড়ে একটি মোটরসাইকেলে করে পালিয়ে যায়। ঐ মোটরসাইকেলটি গাড়িটির পেছন পেছন আসছিল। হামলায় ছয় পুলিশ সদস্য আহত হয়েছেন।
 
চলতি বছর মিসরে বেশ কয়েকটি বোমা হামলা চালানো হয়েছে।