গোপালগঞ্জের মুকসুদপুরে মায়ের সঙ্গে অভিমান করে লাবনী রায়(১৫) নামে এক স্কুলছাত্রী আত্মহত্যা করেছে। বুধবার সন্ধ্যায় নিজ বাড়িতে আত্মহত্যা করে এ শিক্ষার্থী।
পুলিশ সূত্রে জানা যায়, পড়ালেখা নিয়ে মায়ের সঙ্গে কথাকাটি হয়। সেই অভিমানে গলায় ওড়না পেচিয়ে আত্মহত্যা করে মেয়েটি। লাবনী উপজেলার উজানী গ্রামের হারাধন রায়ের মেয়ে। সে বিইউকে হাই স্কুলের ৯ম শ্রেণির ছাত্রী বলে জানা যায়।