‘ট্রান্সফরমার’ খ্যাত নায়িকা মেগান ফক্স ও ব্রিয়ান অস্টিন গ্রিন ১১ বছর ধরে সংসার করছেন। কিন্তু গুঞ্জণ উঠেছে, তারা নাকি এখন বিচ্ছেদের পথে হাঁটছেন।
একটি সূত্রের বরাত দিয়ে যুক্তরাষ্ট্রের ম্যাগাজিনের প্রতিবেদনে বলা হয়েছে, মেগান ব্রিয়ানের থেকে আলাদা থাকছেন। ছয় মাস আগেই তারা বিচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছেন।
২০০৪ সালে ‘হোপ অ্যান্ড ফেইথ’-এ কাজ করার সময় পরিচয় হয় ব্রিয়ান ও মেগানের। তখন ব্রিয়ানের বয়স ছিল ৩০ ও মেগানের ছিল ১৮ বছর। তাদের সংসারে দুই ছেলে রয়েছে নোয়া (২) ও বোধি (১৮ মাস)।
৯ জুনের পর থেকে তাদেরকে আর একসঙ্গে দেখা যায়নি। শোনা যাচ্ছে, মেগান তার পেশাগত জীবনে খুব বেশি ব্যস্ত থাকায় দুইজনের মধ্যে ঝগড়া লাগত।
তবে বিচ্ছেদের বিষয়ে তাদের প্রতিনিধির কোনো বক্তব্য পাওয়া যায়নি।