ঢাবিতে ক্লাইমেট চেঞ্জ কোর্সের ভর্তি ফরম বিতরণ ৩১ আগস্ট পর্যন্ত

ঢাকা বিশ্ববিদ্যালয় উদ্ভিদবিজ্ঞান বিভাগে ‘ক্লাইমেট চেঞ্জ অ্যান্ড প্লান্ট রিসোর্স ম্যানেজমেন্ট’ সার্টিফিকেট কোর্সের ভর্তি ফরম আগামী ৩১ আগস্ট সোমবার পর্যন্ত বিভাগীয় অফিসে পাওয়া যাবে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে বৃহস্পতিবার এ তথ্য জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়।