ভারতের রাষ্ট্রীয় জনতা দলের (আরজেডি) এর প্রধান লালু প্রসাদ বলেছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ভগবানকেও বোকা বানাতে পারেন। বুধবার বিহারে একটি সম্মেলনে বক্তৃতা দেয়ার সময় তিনি এই কথা বলেন। বিহারের জন্য মোদি ঘোষিত নির্বাচন পূর্ববর্তী সময়ে এক লাখ ২৫ হাজার কোটি রুপির একটি প্যাকেজের উল্লেখ করে এই ধরনের উপহাস করেন লালু।
লালু প্রসাদ বলেন, মোদির শুধু মানুষকে বোকা বানানোর ক্ষমতা আছে। সে সবাইকে বোকা বানাতে পারে। এমনকি ভগবানকেও সে বোকা বানাতে পারে।
তিনি বলেন, ১৫ মাস ধরের বিহারকে তার মনে পড়েনি। এখন নির্বাচন সামনে দেখে রাজনৈতিকভাবে সহায়তা পাওয়ার জন্য এই কথা বলছেন। আগামী তিন মাস এই প্যাকেজ নিয়ে কথা বলা হবে। ফেব্রুয়ারিতে যে বাজেট হবে সেখানে এসব প্যাকেজ হাওয়ায় মিলিয়ে যাবে। খবর: টাইমস অব ইন্ডিয়া।