এ বছর পাঁচটি শিরোপা জেতা স্পেনের ক্লাবটিকে বিশেষ সম্মানে ভূষিত করবে উয়েফা। মোনাকোতে বৃহস্পতিবার উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ড্র অনুষ্ঠিত হবে। এদিন উয়েফার বর্ষসেরা খেলোয়াড়ের পুরস্কারও দেয়া হবে।
এই অনুষ্ঠানে বার্সেলোনাকে ‘ব্যাজ অব অনার’ দেয়া হবে। ইউরোপ সেরার লড়াইয়ে কমপক্ষে পাঁচটি শিরোপা জিতে এর আগে এই সম্মান অর্জন করেছে রিয়াল মাদ্রিদ, এসি মিলান, বায়ার্ন মিউনিখ ও লিভারপুল। টানা তিনটি শিরোপা জয়ী আয়াক্সও এই ক্লাবের সদস্য।
এবার উয়েফার বর্ষসেরা খেলোয়াড়ের পুরস্কার জয়ের দৌঁড়ে রিয়াল মাদ্রিদেও ক্রিশ্চিয়ানো রোনালদোর সঙ্গে আছেন বার্সেলোনার আক্রমণভাগের জুটি লিওনেল মেসি ও লুইস সুয়ারেস।