এক নারীর বস্তাবন্দী লাশ উদ্ধার করেছে বগুড়ার গাবতলী মডেল থানা পুলিশ। বৃহস্পতিবার বেলা তিনটার দিকে নেপালতলী ইউনিয়নের বুরুজ গ্রামের একটি পাটক্ষেত থেকে তার লাশ উদ্ধার করা হয়।
নিহত তারাবানু (৪০) বুরুজ গ্রামের আয়েজ উদ্দিনের স্ত্রী।
স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার দুপুরে বুজুর গ্রামের একটি পাটক্ষেতে বস্তাবন্দী লাশ দেখে পুলিশের খবর দেয়া হয়। বেলা তিনটার দিকে লাশ উদ্ধার করেছে পুলিশ।
লাশ উদ্ধারকারী পুলিশ কর্মকর্তা গাবতলী মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) আবু জাররা জানান, ধারণা করা হচ্ছে তারবানুকে শ্বাসরোধ করে হত্যার পর বস্তাবন্দী করে পাটক্ষেতে ফেলে রাখা হয়েছিল। হত্যাকাণ্ডের সুনির্দিষ্ট কারণ এখনও জানা যায়নি।