বগুড়ায় ৫০০ টাকার জাল নোটসহ গ্রেফতার ২

বগুড়ার দুপচাঁচিয়া উপজেলা থেকে পাঁচ শ টাকার ১০০ জাল নোটসহ দুই ব্যক্তিকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন, উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের বনতেঁতুলিয়া উত্তর পাড়া গ্রামের রাসেল মন্ডল (৩০) ও একই গ্রামের রুবেল হোসেন (২২)।
 
এ ঘটনায় পুলিশ বাদী হয়ে পাঁচজনকে আসামি করে মামলা করেছে।
 
বুধবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ উপজেলার চৌমুহনী বাজার এলাকায় অভিযান চালায়। এ সময় ওই চক্রের সদস্যরা উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাবার চেষ্টা করলে পুলিশ ধাওয়া করে ওই দুজ সদস্যকে গ্রেফতার করে। এ সময় রুবেলের দেহ তল্লাশি করে পাঁচ শ টাকার ২০টি ও রাসেলের সপিং ব্যাগে তল্লাশি চালিয়ে আরো ৮০টি পাঁচ শ টাকার জাল নোটসহ মোট ৫০ হাজার টাকার জাল টাকা উদ্ধার করা হয়।
 
জেলা পুলিশের মিডিয়া সেলের দায়িত্বপ্রাপ্ত সিনিয়র সহকারী পুলিশ সুপার গাজিউর রহমান তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।