রাজধানীতে বাসের ধাক্কায় ২ জনের মৃত্যু

 
শাহজালাল আর্ন্তজাতিক বিমানবন্দরের ভিআইপি গেট সংলগ্ন এলাকায় যাত্রীবাহী বাসের ধাক্কায় দুই ব্যক্তি নিহত হয়েছেন। নিহতদের পরিচয় জানা যায়নি। তাদের মধ্যে একজন নারী (৩৫) ও একজন পুরুষ (৪০)। তাদের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বৃহস্পতিবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করে পুলিশ।
 
বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল উদ্দিন জানান, নিহত দুই জনই দৃষ্টিপ্রতিবন্ধী ছিলেন। তাদের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় একটি মামলা করা হয়েছে।