জয়পুরহাটে বিয়াম ল্যাবরেটরী স্কুল এন্ড কলেজের একাডেমিক ও প্রশাসনিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। আজ বৃহষ্পতিবার ভিত্তিপ্রস্তর স্থাপন করেন প্রধান অতিথি রাজশাহী বিভাগীয় কমিশনার হেলালুদ্দীন আহমদ। এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোঃ আব্দুর রহিম, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট অতীন কুমার কুন্ডু, স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক মোহাম্মদ হোসেন, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ফজলুর রহমান, নির্বাহী কর্মকর্তা মোঃ আমিনুল ইসলাম সহ শিক্ষানুরাগী, গন্যমান্য ব্যক্তিবর্গ।
ভিত্তিপ্রস্তুর স্থাপন শেষে প্রধান অতিথি সেখানে একটি আমের চারা রোপন করেন। জেলার শিশুদের উন্নতমানের শিক্ষা নিশ্চিত করার লক্ষ্যে সিমেন্ট প্রজেক্ট এলাকায় ১০ একর জায়গার উপর এই বিয়াম স্কুল এন্ড কলেজের ভিত্তি স্থাপন করা হয়েছে। যা জেলা প্রশাসনের সার্বিক তত্বাবধানে বাস্তবায়ন করা হচ্ছে।