সিরিয়ার গোলান হাইটসের একটি ভবনে রকেট হামলা চালিয়েছে ইসরাইল। সিরিয়ার গণমাধ্যমের বরাত দিয়ে শুক্রবার বিবিসি এই তথ্য জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, এর আগে ইসরাইলের একটি গ্রামে সিরিয়া রকেট হামলা চালিয়েছে। তবে এতে নিহতদের কোনো খবর পাওয়া যায়নি।
সিরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা বলেছে, হাইটসের কুনেইট্রা এলাকায় একটি পরিবহন সেন্টারে ও আবাসিক ভবনে ‘কয়েকটি রকেট’ হামলা চালানো হয়েছে। তবে হতাহতের খবর পাওয়া যায়নি।
ইসরাইলের কর্মকর্তাদের দাবি, প্যালেস্টাইন গ্রুপ ‘ইসলামিক জিহাদ’ এই হামলা চালিয়েছে। তবে সংগঠনটি এই অভিযোগ অস্বীকার করেছে।
এক বিবৃতিতে ইসরাইলে সেনাবাহিনী জানিয়েছে, সিরিয়ার গোলান হাইটস থেকে ইসরাইলের গালিলি অঞ্চলে হামলা চালানো হয়েছিল। ইরানের সহযোগিতায় ইসলামিক জিহাদ এই হামলা চালিয়েছে।