হবিগঞ্জে একটি পরিত্যক্ত জমিদার বাড়ি থেকে অস্ত্র, পেট্রোল বোমা ও ককটেল উদ্ধার করেছে বিজিবি। তবে এসময় কাউকে আটক করতে পারেনি। শুক্রবার সকালে মাধবপুর থেকে এসব উদ্ধার করা হয়। ওই বাড়ি থেকে ৩টি পাইপগান, ১৫টি ককটেল ও ১৭টি পেট্রোল বোমা উদ্ধার করা হয়েছে।
বিজিবি কর্মকর্তারা জানান, বিজিবি সদস্যরা ধর্মঘর গ্রামের একটি পরিত্যক্ত জমিদার বাড়িতে অভিযান চালিয়ে অস্ত্র ও পেট্রোল বোমা উদ্ধার করে।
মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা মনির হোসেন জানান, উদ্ধারকৃত অস্ত্র ও বোমাগুলো থানায় নিয়ে আসা হচ্ছে।