সাঁতার শিখতে গিয়ে সুইমিং পুলে ডুবে কলেজছাত্রের মৃত্যু

চাঁপাইনবাবগঞ্জে সাঁতার শিখতে গিয়ে সুইমিং পুলে ডুবে বাবু (১৬) নামে এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে। শুক্রবার সকাল ৭টার দিকে শহরের নতুন স্টেডিয়াম সংলগ্ন সুইমিং পুলে এই ঘটনা ঘটে।

নিহত বাবু চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার শিবতলা নতুনপাড়া মহল্লার আমিরুল ইসলামের ছেলে এবং নবাবগঞ্জ সরকারি কলেজের একাদশ শ্রেণির ছাত্র।