সাতক্ষীরায় ছাত্রকে বলাৎকারের সময় এক মাদ্রাসা শিক্ষককে হাতেনাতে ধরে ফেলে স্থানীয়রা। তাকে গনপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে বিক্ষুব্ধ জনতা। শুক্রবার দুপুর সাড়ে ১২ টার দিকে ইটাগাছার দারুল উলুম কওমী মাদ্রাসায় এ ঘটনা ঘটে।
গ্রেফতারকৃত মাদ্রাসা শিক্ষকের নাম মো. আবু সাঈদ ( ৩০)। তিনি সাতক্ষীরার শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জ কদমতলার আবু দাউদের ছেলে।
পুলিশ জানায়, মাদ্রাসার হাফিজিয়া ক্লাসের এক ছাত্র(৯)কে তিনি কৌশলে ডেকে নেন। পরে তাকে বলাৎকার শুরু করেন। এতে ছাত্রটি চিৎকার করলে গ্রামবাসিরা ছুটে আসে। তারা তাকে হাতেনাতে ধরে গনপিটুনি দেয়। পরে তাকে তুলে দেয়া হয় পুলিশের হাতে।