উল্লাপাড়ায় রবিউল ইসলাম (৬) নামে এক শিশু পুকুরে ডুবে মারা গেছে। শুক্রবার দুপুরে বড়হর অলিপুর গ্রামে এ ঘটনা ঘটে। রবিউল ওই গ্রামের হারান সরকারের ছেলে। সে আনন্দ স্কুলের ১ম শ্রেণির ছাত্র বলে জানা গেছে।
রবিউলের বাবা জানান, ঘটনার সময় তার ছেলে বন্ধুদের সঙ্গে বাড়ির পাশের পুকুরে খেলা করছিল। এক পর্যায়ে পুকুরের পাড় থেকে পানিতে লাফিয়ে পড়ার পর সে ডুবে মারা যায়।
উল্লাপাড়া থানার ওসি তাজুল হুদা জানান, শিশুটির লাশ উদ্ধারের ব্যবস্থা নেয়া হয়েছে।