কক্সবাজারের রামুতে পৃথক ঘটনায় বাঁকখালী নদীতে ডুবে একজন নিহত। শুক্রবার দুপুর ১২ টায় বাঁকখালী নদীর তীরে খেলা করছিল একদল শিশু। এ সময় ফুটবল আনতে গিয়ে নদীতে পড়ে যায় ৩ ছাত্র। এদের মধ্যে স্থানীয়রা আশরাফ হোসেন খোকা (১২) ও মিনহাজ্বকে তাৎক্ষনিক ভাবে উদ্ধার করলেও নদীতে ডুবে যায় শিশু আরাফাত(১২)। পরে বিকাল ৫টায় আরফাতের মৃতদেহ ভেসে উঠে। নিহত আরাফাত রামু খিজারী বার্মিজ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্র। সে সিপাহির পাড়ার আশরাফ আলীর ছেলে।
এর আগে বৃহস্পতিবার সন্ধ্যা সাতটায় রাজারকুলে হাবিবের খেয়া ঘাটে নৌকা ডুবির ঘটনা ঘটে। এতে সাদিয়া আকতার (১০) নামের ছাত্রী নদীর স্রোতে ভেসে যায়। এ ঘটনায় সাদিয়া আকতারের মা ছালেহা বেগম, বড় বোন হাফসা খানম (১২) ও ছোট ভাই মোহাম্মদ ইউসুফকে (৩) কে স্থানীয়রা নদী থেকে উদ্ধার করে। এরমধ্যে ছালেহা বেগম ও মোহাম্মদ ইউসুফকে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। মো. ইউসুফ এর অবস্থা আশংকাজনক বলে জানিয়েছেন কর্তব্যরত চিকিৎসক। নিখোঁজ সাদিয়া আকতার দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়নের মাওলানা আবদুল মালেকের মেয়ে।