লেখাপড়ার পাশাপাশি ক্রীড়া ও সংস্কৃতি চর্চাকে গতিশীল করতে হবে : মৎস্য ও প্রানী সম্পদ মন্ত্রী

মৎস্য ও প্রানী সম্পদ মন্ত্রী অ্যাডভোকেট মোহাম্মদ ছায়েদুল হক বলেছেন, লেখাপড়ার পাশাপাশি ক্রীড়া ও সংস্কৃতি চর্চাকে গতিশীল করতে হবে। সুস্থ মনের জন্য ক্রীড়া ও সংস্কৃতি চর্চার গুরুত্ব অপরিসীম। শুক্রবার বিকালে স্থানীয় পূর্বভাগ মডেল হাইস্কুল মাঠে হাজী মো. সুন্দর আলী স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা শেষে এসব কথা বলেন তিনি। ফুটবল খেলাকে আন্তর্জাতিক মান সম্পন্ন করার ক্ষেত্রে ক্রীড়া সংগঠক, ক্রীড়াবিদসহ সবাইকে ভূমিকা রাখার আহবান জানান তিনি।
 
টুর্নামেন্ট আয়োজক কমিটির সভাপতি হাজী মো. আবদুল হকের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান এটিএম মনিরুজ্জামান সরকার ,উপজেলা নির্বাহী কর্মকর্তা চৌধুরী মোয়াজ্জম আহমদ, সাবেক উপজেলা  চেয়ারম্যান লে. (অব.) গোলাম নূর, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান প্রদীপ কুমার রায়, উপজেলা প্রকৌশলী মো. রেজাউল ইসলাম, মেডিক্যাল অফিসার ডা. মোহাম্মদ রায়হানুল হক, পল্লী বিদ্যুতের এজিএম সিদ্দিকুর রহমান তালুকদার, প্রধান শিক্ষক মো. আবদুর রহিম, আওয়ামী লীগ নেতা হাজী আবদুল গাফ্ফার,হাছান খাঁ, অ্যাডভোকেট আব্বাস উদ্দিন, উপজেলা আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক লিয়াকত আব্বাস টিপু, উপজেলা যুবলীগ সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম, উপজেলা ছাত্রলীগ আহবায়ক নাসিরউদ্দিন প্রমুখ।