সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ২ বাংলাদেশির মৃত্যু

 
 
সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় দুই বাংলাদেশি নিহত হয়েছেন। দেশটির স্থানীয় সময় শুক্রবার সকালে ওই দুর্ঘটনা ঘটে।
 
নিহতরা হলেন, খোরশেদ আলম (৩০) ও আব্দুল মালেক হাওলাদার (৪০)। তাদের দুই জনের বাড়ি চাঁদপুর সদর উপজেলায়। ইউএনবি’র এক খবরে বলা হয়, খোরশেদ আলমের বাড়ি চাঁদপুরে সদর উপজেলায় কামালপুর গ্রামে এবং আব্দুল মালেক হাওলাদারের বাড়ি একই উপজেলার ঢালির ঘাট গ্রামে।
 
খোরশেদ আলম ও আব্দুল মালেক হাওলাদার দুই জনই সৌদি আরবে নির্মাণ শ্রমিক হিসেবে কাজ করতেন বলে জানা গেছে।