ছবির যে লোকেশনটি দেখা যাচ্ছে। তা এখনকার ছোট পর্দার নাটকের বহুলচর্চিত জায়গা। সিনেমায় যেমন চিত্রনায়ক শাকিব খানের নিজের বাংলোর লোকেশন ও অন্দরমহল দর্শকদের মুখস্থ। ঠিক তেমনি নাটক আর মিউজিক ভিডিওর কল্যানে ছবির এই জায়গাটি এ যাবত্ প্রায় শতাধিক নাটকসহ বিভিন্ন প্রডাকশনে ব্যবহার করা হয়েছে। তবে ছবির বিষয়টি তা নয়। মূল ঘটনা হলো চিত্রনায়ক ইমন অনেকদিন পর ছোট পর্দার নাটকে কাজ করলেন। রুম্মন রশীদের লেখা এই নাটকের নাম 'উচ্চতর ব্যবহারিক শিক্ষা'। নাটকে ইমনের বিপরীতে রয়েছেন মেহজাবীন। নাটকটি ঈদের জন্য নির্মিত হচ্ছে।