রাজধানীর কমলাপুর রেল স্টেশনে দুই ট্রেন যাত্রীর কাছ থেকে ছত্রিশটি সোনার বার উদ্ধার করেছে জিআরপি থানা পুলিশ।
শনিবার সকাল সাড়ে আটটায় ওই দুই ট্রেন যাত্রীকে গ্রেফতার করা হয়। তারা হলেন- রাহল (২৮) ও নোটন বিশ্বাস (২১)। উদ্ধার করা সোনার পরিমান ৫ কেজি। এর বাজার মূল্য প্রায় সোয়া দুই কোটি টাকা।
ঢাকা জিআরপি থানার ওসি আবদুল মজিদ ইত্তেফাক অনলাইনকে জানান, সকাল সাড়ে আটটায় চট্ট্রগাম থেকে তুর্ণা-নিশিথা ট্রেনটি কমলাপুর রেল স্টেশনে পৌছে। ট্রেনের ওই দুই যাত্রীকে সন্দেহভাজন হিসেবে দতাদের তল্লাশি করা হয়। এ সময় কোমরের বেল্টের নিচে কৌশলে এইবার গওলো লুকানো ছিল। এদের মধ্যে রাহুলের বেল্ট থেকে ১৩টি ও নোটনের বেল্ট থেকে ২৩টি বার উদ্ধার করা হয়।
এদিকে একই ট্রেনের যাত্রী ইউসুফের (৫০) শরীর তল্লাশি করে ১৫’শ পিস ইয়াবা উদ্ধার করা হয়।