আমাকে আমার মতো থাকতে দাও, আমি নিজেকে নিজের মতো গুছিয়ে নিই’ কলকাতার বাঙালি গায়ক অনুপম রায়ের এই গানটিই তাকে বিখ্যাত করে তুলেছিল। আর এতদিনে সে গানের তালে তালেই হয়তো তিনি নিজেকে নিজের মতো গুছিয়ে নিয়েছেন। তাই এবার বিয়ে করতে চলেছেন এই গায়ক।
এই ডিসেম্বরেই বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন অনুপম। পাত্রী প্রিয়া চক্রবর্তী। এ বছরের শুরুতে ফেসবুকে অনুপম জানিয়েছিলেন তার অ্যাফেয়ারের কথা।
প্রিয়া এখন দিল্লিতে অ্যানথ্রোপলজি নিয়ে পিএইচডি করতে ব্যস্ত। অনুপমও ব্যস্ত তার মিউজ়িক নিয়ে। কিন্তু তার মধ্যেও প্রেম করছেন। প্রিয়ার ছবিও নিজের ফেসবুক পেজে পোস্ট করেছেন অনুপম।
আপাতত আত্মীয়স্বজন ও বন্ধু বান্ধবদের মধ্যেই বিয়ের তারিখের ব্যাপারটি সীমাবদ্ধ রেখেছেন।