১৯৯৩ সালে মুম্বাই বিস্ফোরণের ’মোস্ট ওয়ান্টেড’ আসামি দাউদ ইব্রাহিম পাকিস্তানেই আছেন বলে দাবি করেছে ভারত।
শনিবার ভারতের হিন্দুস্তান টাইমস এক প্রতিবেদনে দাউদ ইব্রাহিমের পাকিস্তানে লুকিয়ে থাকার তথ্য প্রমাণ আছে বলে জানায়।
প্রতিবেদনে বলা হয়, করাচির ক্লিফটন রোডে দাউদ যে স্ত্রী-ছেলে সন্তান নিয়ে অবস্থান করছে এ বিষয়ে ভারতের গোয়েন্দা সংস্থাগুলোর কাছে প্রমাণ আছে।
পত্রিকাটির খবরে বলা হয়, এপ্রিল মাসে দাউদ ইব্রাহিমের স্ত্রীর নামে টেলিফোন বিল ইস্যু হলে সেখানে তাদের বাড়ির ঠিকানা দেখা যায়।
তবে পাকিস্তান বরাবরই সন্ত্রাসীদের আশ্রয় দেওয়ার কথা অস্বীকার করে আসছে।