ডোমারে নববধূর আত্মহত্যা

নীলফামারীর ডোমারে বিয়ের আট দিনের মাথায় নববধু স্বপ্না রানী(১৬) গলায় ওড়না পেচিয়ে আত্মহত্যা করেছেন। শুক্রবার রাতে পাঙ্গা মটুকপুর ফেডারেশন পাড়ায় এ ঘটনা ঘটে। পুলিশ শনিবার দুপুরে লাশ উদ্ধার করে। স্বপ্না ডিমলার পন্ডিতপাড়া গ্রামের মিঠুন রায়ের স্ত্রী।
 
এলাকাবাসী সুত্রে জানা যায়, ১৫ আগস্ট ঝুমুর লালের মেয়ে স্বপ্নাকে বিয়ের জন্য দেখতে আসেন ডিমলার কালিদাস রায়ে পুত্র মিঠুন রায়। মিঠুন রায়ের মেয়ে পছন্দ হলে তিনি সেখানেই বিয়ে আয়োজন করতে বলেন কনে পক্ষকে। বিয়েতে মেয়ের মত না থাকা সত্ত্বেও ঝুমুর লাল তাদের বিয়ে দেন। কিন্তু মিঠুন রায়ের পিতা কালিদাস আবারো ধুমধাম করে বিয়ে দেয়ার খরচ বাবদ মোটা অংকের যৌতুক দাবি করেন। তবে দিনমুজুর বাবা সেই যৌতুকের টাকা দেয়ার ক্ষমতা নেই। এতে স্বপ্না অভিমানে শুক্রবার রাতে বাড়ির পাশে একটি আমগাছের ডালে গলায় ওড়না পেচিয়ে আত্মহত্যা করেন।
 
ডোমার থানার এসআই খাদেমুল ইসলাম মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, এ ব্যাপারে থানায় একটি ইউডি মামলা হয়েছে।