গাজীপুরের কালীগঞ্জ থানা পুলিশের বিশেষ অভিযানে মাদক মামলার ৬ আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার দিবাগত রাতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। কালীগঞ্জ থানার ইন্সপেক্টর (তদন্ত) রাজীব চক্রবর্তী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
থানা সূত্রে জানা গেছে, গাজীপুর জেলার পুলিশ সুপার শামসুন্নাহার পিপিএম এর নির্দেশক্রমে মঙ্গলবার রাতে উপজেলার বিভিন্ন এলাকায় পুলিশ বিশেষ অভিযান চালায়। অভিযানে ৫ মাদক মামলার ৬ জন আসামিকে আটক করা হয়। এ সময় ১৩টি ওয়ারেন্ট নিষ্পত্তি করা হয়।
আরো পড়ুন: নরসিংদীতে হত্যা মামলার আসামিকে প্রকাশ্যে কুপিয়ে খুন
কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. আবু বকর মিয়া বলেন, ‘মাদক মামলার গ্রেফতারকৃত ৬ জনকে বুধবার দুপুরে গাজীপুর আদালতে প্রেরণ করা হয়েছে।
ইত্তেফাক/বিএএফ