উল্লাপাড়ায় সিরাজগঞ্জ র্যাব-১২ ও ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে তিনটি তেলের মিলে ৫ হাজার লিটার ভেজাল ভোজ্য তেল জব্দ করেছে। শনিবার গয়হাট্টা বাজার থেকে ওই তেল জব্দ করা হয়। সেই সঙ্গে ২লাখ টাকা জরিমানা আদায় করে ভ্রাম্যমাণ আদালত। এ সময় একটি তেলের মিল সীলগালাও করে দেয়া হয়।
র্যাব-১২ ক্যাম্পের এএসপি হাসিবুল আলম বলেন, ‘ওই বাজারের মিল মালিক আব্দুল গণি, মোকছেদ আলী, ডা. কামাল হোসেন সরিয়া তেলের সঙ্গে স্প্যান্ডেল ওয়েল ও রাইস ওয়েল মিশিয়ে দীর্ঘদিন ধরে বিক্রি করে আসছিলেন। র্যাব সদস্যরা মোকশেদ আলী ও আব্দুল গণির মিল থেকে ছোট-বড় মোট ৩৬ ড্রাম (প্রায় ৫ হাজার লিটার) তেল জব্দ করেন। এছাড়া এই দুই মিল মালিকের কাছ থেকে ১ লাখ টাকা করে মোট ২ লাখ টাকা নগদ জরিমানা আদায় করা হয়। মিল মালিক কামাল হোসেন অনুপস্থিত থাকায় তার মিলটি সীলগালা করে তার বিরুদ্ধে মামলা দেয়া হয়। জব্দ করা তেল বাজারের পাশে গর্তে ঢেলে দেয়া হয়।’