শিমুলিয়ায় স্রোতের টানে ফেরি ৫ কি.মি দূরে, চলছে উদ্ধারচেষ্টা

নাব্যতার কারণে লৌহজং টার্নিং থেকে শিমুলিয়ায় ফেরার পথে স্রোতের তোড়ে পাঁচ কিলোমিটার দূরে পালেরচর ভেসে গেছে ফেরি টাপলু। যানবাহন ভর্তি ফেরিটি তীব্র স্রোতে ফিরতে না পারায় এটি উদ্ধারে তিনটি উদ্ধারকারী জাহাজ ও একটি ফেরি পৌঁছেছে। প্রায় সাত নটিক্যাল মাইল গতিসম্পন্ন এসব উদ্ধারকারী নৌযান সাড়ে ছয় নটিকেল মাইল গতির স্রোতে খুবই ধীরে মাত্র আধা নটিক্যাল মাইল গতিতে এগুচ্ছে। এতে ফেরিতে আটকা পড়া যাত্রীরা পড়েছে বিপাকে।
 
বিআইডব্লউটিসির এজিএম আশিকুজ্জামান জানান, শনিবার বেলা ১০টার পর ফেরিটি ২০টি যান ও দুই শতাধিক যাত্রী নিয়ে রওনা দেয়। কিন্তু লৌহজং টার্নিংয়ে পানি কম থাকায় জোয়ারেও এটি পার হতে ব্যর্থ হয়। পরে ফিরে আসার পথে প্রবল স্রোতের কবলে পড়ে।