ডেমরায় প্রকৌশলীর অস্বাভাবিক মৃত্যু

 
রাজধানীর ডেমরায় মিনহাজ উদ্দিন (৪৫) নামের এক সফটওয়্যার প্রকৌশলীর অস্বাভাবিক মৃত্যু হয়েছে। শনিবার দুপুরে অচেতন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে চিকিত্সকরা তাকে মৃত ঘোষণা করেন।
 
মৃতের ঘনিষ্ঠজন নাজমুল জানান, মহাখালী ডিওএইচএস আবাসিক এলাকার ১৯ নম্বর সড়কের ২৭৯ নম্বর বাসায় থাকতেন মিনহাজ। শুক্রবার রাতে তিনি ডেমরার কোনাপাড়ায় আত্মীয়ের বাসায় এক অনুষ্ঠানে যোগ দেন।  শনিবার সকাল থেকে তিনি অসুস্থ বোধ করেন। প্রথমে স্থানীয় হাসপাতালে তার চিকিত্সা করা হয়। পরে অবস্থার অবনতি হলে দুপুর সোয়া ১টায় তাকে নেয়া হয় ঢামেক হাসপাতালে। এ সময় চিকিত্সক জানান, তিনি আগেই মারা গেছেন। পুলিশ তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে।