পদ্মায় ফেরি চলাচলে বিঘ্ন

পাটুরিয়া-দৌলতদিয়ায় তীব্র যানজট

পদ্মায় পানি বৃদ্ধি ও স্রোতের কারণে পাটুরিয়া-দৌলতদিয়া, আরিচা-কাজিরহাটসহ বিভিন্ন নৌরুটে ফেরি-লঞ্চ ও কর্গো চলাচলে  বিঘ্নিত হচ্ছে। এতে ফেরির ট্রিপ সংখ্যা কমে আসায় পাটুরিয়া ও দৌলতদিয়ায় পারাপারের অপেক্ষায় যানবাহনের সংখ্যা ক্রমশ বৃদ্ধি পেয়েছে। ঘাট এলাকায় সৃষ্টি হয়েছে তীব্র যানজট। এতে পরিবহন শ্রমিক ও যাত্রীরা দুর্ভোগের শিকার হচ্ছেন।  
 
বিআইডব্লিউটিসি’র আরিচা অফিস সূত্রে জানা গেছে,  শনিবার বিকালে এ প্রতিবেদন লেখা পর্যন্ত পাটুরিয়া ও দৌলতদিয়া ঘাটের উভয় প্রান্তে ৫শতাধিক পণ্যবাহী ট্রাক পারাপারের অপেক্ষায় রয়েছে। এ সমস্যা সমাধানে মাওয়া থেকে আরো ২টি রো-রোসহ ১টি কে-টাইপ ফেরি এ বহরে রোববার বিকালে যুক্ত হবে বলে জানিয়েছে বিআইডব্লিউটিসি।