আগামী ২৫ আগষ্ট মধুখালীর গাজনা ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে চেয়ারম্যান প্রার্থী বিজন কুমার পাঠকের বাড়িতে ককটেল হামলা হয়েছে। শুক্রবার দিবাগত রাত ২টার দিকে সন্ত্রাসীরা ককটেল হামলা চালিয়েছে। শনিবার তিনি রিটানিং অফিসার বরাবর অভিযোগ দেন। মধুখালী থানায় একটি সাধারণ ডায়েরিও করেছেন তিনি।
চেয়ারম্যান প্রার্থী বিজন কুমার পাঠক বলেন, ‘কয়েকদিন যাবৎ একটি মোবাইল ফোন থেকে তাকে নির্বাচন থেকে সরে যাওয়ার জন্য ভয়ভীতি ও হুমকি দিয়ে আসছিল। শুক্রবার দিবাগত রাতে অজ্ঞাত সন্ত্রাসীরা তার বাড়িতে দুটি ককটেল হামলা চালায়। গভীর রাতে ককটেল বিস্ফোরনের শব্দে এলাকাবাসি এগিয়ে এলে তারা পালিয়ে যায়। তবে এতে কোনো ক্ষয়-ক্ষতি হয়নি।’ তিনি দাবি করেন, তার জনসমর্থনে ভীত হয়ে প্রতিপক্ষ এ হামলা চালিয়েছে।
এ ব্যাপারে মধুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রুহুল আমিন বলেন, ‘বিষয়টি তদন্তের জন্য এস আই আব্দুর রবকে দায়িত্ব দেয়া হয়েছে। তদন্ত চলছে।