মাগুরার শালিখায় তিন লাখ টাকা মূল্যের ৩২ গ্রাম হেরোইনসহ ফারুক হোসেন (৩০) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। শনিবার সন্ধ্যায় উপজেলার সীমাখালী এলাকায় বাসে তল্লাশি চালিয়ে তাকে আটক করা হয়।
আটক ফারুক সাতক্ষীরা জেলার মহাদেবপুর গ্রামের আকবর আলীর ছেলে।
শালিখা থানার ওসি আবু জিহাদ ফকরুল আলম খান জানান, শনিবার সন্ধ্যায় বাসে নিয়মিত তল্লাশির সময় ঢাকাগামী সাতক্ষীরা এক্সপ্রেসের যাত্রী ফারুক হোসেনকে সন্দেহ হলে তার শরীর তল্লাশি করে হেরোইন পাওয়া যায়। যার আনুমানিক মূল্য তিন লক্ষ টাকা।
এ ঘটনায় শালিখা থানায় মাদক আইনে একটি মামলা হয়েছে।